ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ একসঙ্গে জেলের জালে উঠলো ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকায় কাজে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রুহুল কবির রিজভী ১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক শেখ হাসিনার দৌরাত্ম্য বন্ধে ভারতের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান ২৪ ঘণ্টায় নাটকীয় মোড়, নেপথ্যে কূটনৈতিক বিবৃতি প্রদর্শনীতে মুজিব থাকলেও শহিদ জিয়ার নাম না থাকার কারণ জানালেন জামায়াত আমির সন্তানের মাথা গোঁজার ঠাঁই পেতে মাথার চুল বিক্রি করলেন মা মৃত্যু/দণ্ড/প্রাপ্ত হাসিনার হু’ম’কি-ধম’কির দায় ভারত সরকার এড়াতে পারে না: ডা. ইরান

ভারতীয় হামলায় ১১ সেনাসহ ৫১ নিহতের তথ্য জানাল পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৫৭৮ বার পড়া হয়েছে

পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৬ মে থেকে ১০ মে পর্যন্ত পাকিস্তানের ওপর ভারতীয় সামরিক বাহিনীর আগ্রাসনে সামরিক বাহিনীর ১১ সদস্য ও ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৬ মে রাতে কোনো ধরনের উসকানি ছাড়াই ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তানের ওপর হামলা শুরু করে। ভারতের হামলায় পাকিস্তানে মোট ৪০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে সাতজন নারী ও ১৫ জন শিশু। এছাড়া আহত হয়েছেন ১২১ জন, যাদের মধ্যে ১০ জন নারী ও ২৭ জন শিশু।

বিবৃতিতে বলা হয়, ভারতীয় সামরিক বাহিনীর আগ্রাসন থেকে ‘মাতৃভূমিকে সাহসের সঙ্গে প্রতিরক্ষা করতে গিয়ে পাকিস্তানি সামরিক বাহিনীর ১১ সদস্য শহীদ ও ৭৮ জন আহত হয়েছেন।’

এতে আরো বলা হয়, ‘পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে কখনো যদি চ্যালেঞ্জের চেষ্টা করা হয়, তবে তার তাৎক্ষণিক, পূর্ণমাত্রার সিদ্ধান্তমূলক জবাব দেওয়া হবে।’

এর আগে ভারতের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানের হামলায় দেশটিতে ১৫ বেসামরিক লোক ও পাঁচ সেনা নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেন, ভারতের ভয়াবহ আগ্রাসন পাকিস্তানি জনগণকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করেছে। পুরো জাতি ও এর সামরিক বাহিনী নয়াদিল্লির শত্রুতার জবাবে সব সময় তৈরি রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে নিহত সবার প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এদিকে পাকিস্তান সংবাদমাধ্যম জিও নিউজকে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের মধ্যে সবচেয়ে ‘স্বীকৃত সন্ত্রাসী’।

তিনি বলেন, ‘সন্ত্রাসকে তারা বহির্বিশ্বে নিয়ে গেছে। কানাডায় গিয়ে তারা শিখদের লক্ষ্যবস্তু করেছে।’

খাজা আসিফ বলেন, ইসলামাবাদের হাতে প্রমাণ রয়েছে কীভাবে দিল্লি পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী সংগঠনগুলোকে অর্থায়ন করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ

ভারতীয় হামলায় ১১ সেনাসহ ৫১ নিহতের তথ্য জানাল পাকিস্তান

আপডেট সময় ১১:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫