ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ অবিলম্বে ঘোষণার দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৬৬৫ বার পড়া হয়েছে

এবার মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেজর (অব.) সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে। কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটা কেবল বিলম্ব নয়- এটা ন্যায়বিচারের অপমান, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।

তিনি প্রশ্ন তুলে বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কী বার্তা দিচ্ছে? অপরাধীরা কি রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়, আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।

সাইফুল্লাহ খাঁন বলেন, আমরা এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি- এই বিলম্ব আর চলবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

তিনি বলেন, ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয় তার বাস্তবায়নের মাধ্যমেই প্রমাণিত হয়। আর যদি সেই বাস্তবায়ন না হয়, তাহলে তা হবে জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

মেজর সিনহা হত্যায় সাবেক ওসি প্রদীপের ফাঁসির তারিখ অবিলম্বে ঘোষণার দাবি

আপডেট সময় ১২:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫