ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড় দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তিন কাশ্মীরি নেতার বৈঠক ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন: শেখ হাসিনাকে হুইপ দুলু মোদির ডিনারেও আসেননি, তড়িঘড়ি করে ভারত ছাড়লেন চীনা প্রেসিডেন্ট হুন্ডির মাধ্যমে ভারতে নানকের কাছে মাসে যাচ্ছে কোটি টাকা, নেপথ্যে যারা ‘উনি ঠিক আছেন তো?’, জিনপিংকে নিয়ে মোদির প্রশ্ন নেপথ্যে কী?

সাদা পাথর এলাকায় পাথর লুটপাট অব্যাহত, প্রশাসনের চোখের সামনে চলছে অবৈধ উত্তোলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ৫২০ বার পড়া হয়েছে

ধলাই নদীর উৎসমুখ সাদা পাথর এলাকায় পাহাড়ি ঢলের সঙ্গে আসা বিপুল পরিমাণ পাথর অবৈধভাবে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি চক্র দিনে-রাতে শত শত নৌকা ব্যবহার করে এই মূল্যবান সাদা পাথর তুলে নিয়ে যাচ্ছে।

বালু খননসহ নদীর তীরেও অবৈধ লুটপাট চলছে। স্থানীয়রা বলছেন, কয়েক মাস ধরে এই লুটপাট অব্যাহত থাকায় পাথরের স্তূপ প্রায় শেষ হয়ে গেছে। এতে প্রাকৃতিক পর্যটনকেন্দ্র সাদাপাথর একেবারে বিরাণভূমিতে পরিণত হয়েছে।

পাহাড়ি ঢলের পর জমা হওয়া পাথর স্থানীয় প্রশাসনের পাহারায় থাকলেও, বাস্তবে দিনদুপুরে এ লুটপাট অব্যাহত রয়েছে। গত দুই সপ্তাহে ধলাই নদীতে কয়েক দফা ঢল নামে, কিন্তু বালুর স্তর সরিয়ে পাথরগুলো লুট করা হয় বলে স্থানীয়দের অভিযোগ। তারা দাবি করেন, মাত্র দুই সপ্তাহে শতকোটি টাকার পাথর চলে গেছে অবৈধভাবে।

২০১৭ সালে পাহাড়ি ঢলের ফলে ধলাই নদীর উৎসমুখে পাঁচ একর জায়গায় পাথর জমা হয়, যা প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পায়। সাদা পাথর এলাকার ওপারে ভারতের মেঘালয় রাজ্যের ঝরনা থেকে নদের পানি প্রবাহিত হয়, যা সাদাপাথরের মূল্য বাড়ায়।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আদনান জানান, এই ঘটনা রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্পেশাল টাস্কফোর্স অভিযান চালায়, পুলিশ সহযোগিতা করছে, তবে সমন্বিত পদক্ষেপ ছাড়া এককভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।

অবৈধ উত্তোলন ও লুটপাটের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাকস্বাধীনতা রক্ষা করেই সাইবার আইন সংশোধনের উদ্যোগ: আইনমন্ত্রী

সাদা পাথর এলাকায় পাথর লুটপাট অব্যাহত, প্রশাসনের চোখের সামনে চলছে অবৈধ উত্তোলন

আপডেট সময় ১১:১৮:০১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫