ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ সালমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৬৪৩৪ বার পড়া হয়েছে

এবার প্রথমবারের মত বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মাদ বিন সালমান। সোমবার (১১ আগস্ট) সৌদিআরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় তথ‍্যটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম।

এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসও সৌদি আরব সফর করবেন বলে জানান তিনি। প্রাথমিকভাবে ইউনিক গ্রুপের সাথে যৌথ উদ্যোগে ঐদেশের উপযোগী করে ১০০ নার্স নেয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের উদ‍্যোক্তা, স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ডক্টর খালিদ মোঘেম আলহারবি।

নবগঠিত সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকায় শেরাটন হোটেলে ‘বাংলাদেশ হেলথকেয়ার প্রোসপেক্ট ইন সৌদি এরাবিয়ান এমপ্লয়মেন্ট মার্কেট’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে চেম্বারটির সভাপতি আশরাফুন হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ডক্টর নজরুল ইসলাম ।

তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই সরকার গঠন করুক সৌদি আরবের জন‍্য নীতি বদল হবেনা। পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। সৌদির স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ অধ্যাপক ড. খালিদ মোঘাম আল হারবি বলেন, বিপুল জনশক্তিকে সৌদির মান অনুযায়ী নার্সিং প্রশিক্ষণ দেয়া গেলে, অপার সম্ভাবনা বাংলাদেশের জন্য তৈরি হবে। দক্ষ নার্স তৈরিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ সালমান

আপডেট সময় ০২:০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫