ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির ৩ বিচারক অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাট থেকে ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার নিয়মিত যোগাযোগ হয়, মাঠের বাইরে আরও ভালো সে : মেসিকে নিয়ে নেইমার ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই

আসন্ন সংসদ নির্বাচনে ১০০ আসন চান নারীরা: ওয়েব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৬৭৭ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ নারী সংসদ সদস্যের দাবি জানিয়েছেন উইমেন অ্যান্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন ফাতেমা আউয়াল। বুধবার (১৪ মে) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতে শেষে নাসরিন ফাতেমা আউয়াল এ কথা বলেন।

নাসরিন আওয়াল বলেন, আমরা সিইসির সঙ্গে দেখা করলাম। কিছু বিষয় নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে আসন্ন নির্বাচনে নারীর ক্ষমতায়ন। নারীকে সেইভাবে নির্বাচনে সম্পৃক্ত করা হয় না। আমরা চাই সমস্ত নারীরা অংশগ্রহণ করুক। নারীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। অনেক দিন নারী-পুরুষ ভোট দিতে পারি নাই। এবার সবাই সমানভাবে ভোটে অংশ নিতে চাই। ভোট এমনভাবে হবে নারী-পুরুষরা যেন এক সঙ্গে ভোট দিতে পারে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে নারীর জন্য ১০০টি আসন চাই। আমরা দেশের জন্য কাজ করছি। আমাদের যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়। পুরুষদের মাইন্ড সেট চেঞ্জ করতে হবে। আমরা মনে করি নারীদের সব জায়গায় সুযোগ-সুবিধা দিতে চাই। নারীরা পুরুষের পাশে কাঁধে কাধ মিলিয়ে কাজ করতে চাই। আমরা সামনেও যেতে চাই না আমরা পেছনেও যেতে চাই না।

সিইসিকে লিখিত প্রস্তাব দেওয়া প্রসঙ্গে ওয়েব প্রতিষ্ঠাতা সভানেত্রী বলেন, ১০০ আসনের বিষয়ে লিখিত দেইনি এটা মৌখিকভাবে সিইসিকে জানিয়েছি। তবে লিখিতভাবে বলেছি আসন্ন ভোটে আমাদের পর্যবেক্ষক হিসেবে যেন রাখা হয়। সিইসি আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। নারীর বৈষম্য দেখতে চাই না। আমরা শুনতে চাই নারীর বৈষম্য শেষ হয়েছে। সংসদে নারী খুবই কম। নারীরা সংসদে না এলে নারী সমাজ সামনে যেতে পারবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার

আসন্ন সংসদ নির্বাচনে ১০০ আসন চান নারীরা: ওয়েব

আপডেট সময় ০৬:৩২:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫