ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চুক্তি সই হাসানুল হক, দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে হাজির বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন দেশ অস্থির করতে সামাজিকমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে: প্রধানমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেউ অভিযোগ করতে পারে নি মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে: জামায়াত আমির আদালতে চিত্রনায়ক রিয়াজ, জুলাই হ/ত্যা মা’ম’লা’য় আগাম জা’মিন মিলেনি চেন্নাইয়ে অলিম্পিক ও মোটরস্পোর্টস সিটি তৈরির ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়ি, মামলা দিলেন ট্রাফিক পুলিশ ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে জেল থেকেই দেশবাসীকে সতর্কবার্তা দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি হুঁশিয়ার করে বলেছেন, ভারত প্রতিশোধ নিতে পারে, তাই পাকিস্তানকে সর্বদা সতর্ক থাকতে হবে। সেইসঙ্গে ইমরান দেশের জনগণকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কোনোভাবেই আস্থা না রাখার আহ্বান জানিয়েছেন।

ইমরানের এই বার্তা তাঁর বোন আলিমা খানের মাধ্যমে প্রকাশ্যে আসে, যিনি সম্প্রতি কারাগারে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এই সতর্কবার্তা ইমরানের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলেও প্রকাশ করা হয়। যদিও কারাবন্দি অবস্থায় থেকে ইমরান নিজে সরাসরি এক্স অ্যাকাউন্টটি পরিচালনা করেন না।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন আলিমা খানকে উদ্ধৃত করে জানায়, ইমরান বলেছেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া অত্যন্ত জরুরি। পাকিস্তানের উচিত এখনই সতর্ক হওয়া, কারণ মোদী নিঃসন্দেহে প্রতিশোধ নেবেন।”

এক্স হ্যান্ডলে প্রকাশিত বার্তায় ইমরান পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেন, “এই দেশ আমার, সেনাবাহিনীও আমার—এই কথা আমি সবসময় বলে এসেছি। আমাদের সেনা বাহিনী আকাশপথে এবং স্থলপথে মোদীকে পরাস্ত করেছে।”

ইমরানের অভিযোগ, ভারতের আক্রমণের লক্ষ্য ছিল পাকিস্তানের সাধারণ মানুষ। এই হামলাকে তিনি ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়ে বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলায় যেসব নিরীহ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের পাশে আছি। পাকিস্তান বায়ুসেনা চমৎকার কাজ করেছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চুক্তি সই

কোনও অবস্থাতেই মোদীকে বিশ্বাস করা যাবে না: ইমরান

আপডেট সময় ০৮:২৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫