ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার জ্বলছে রাশিয়া, হাতছাড়া হলো দখলে থাকা গুরুত্বপূর্ণ অঞ্চল তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত ১ টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আবদুল্লাহ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির ৩ বিচারক অভিনেত্রী কৃষি থাপান্ডার ফ্ল্যাট থেকে ব্যবসায়ী যুবকের মরদেহ উদ্ধার নিয়মিত যোগাযোগ হয়, মাঠের বাইরে আরও ভালো সে : মেসিকে নিয়ে নেইমার ভারতে পুলিশের ওপর সেনাবাহিনীর ভয়াবহ হামলা ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিহত আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, হবে ১৫ সমঝোতা সই

“বন্দিবিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব” — দুদক চেয়ারম্যান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ৪০০ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব— এমন মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

বুধবার (১৪ মে) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন,

“সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দুদক সক্রিয়ভাবে কাজ করছে। সেই সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককেও ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।”

তিনি আরও জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক দুদকের তলবের জবাবে সাড়া দেননি, এমনকি কোনও প্রতিনিধি পাঠাননি। এতে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে উল্লেখ করেন দুদক চেয়ারম্যান।

দুদক সূত্রে জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে থাকা মামলাগুলোর অগ্রগতি এবং আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে বেশ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে সবকিছুই নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের আইনি প্রক্রিয়া ও সহযোগিতার মাত্রার ওপর।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফ্রান্সের ফুটবলার

“বন্দিবিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব” — দুদক চেয়ারম্যান

আপডেট সময় ০৯:২২:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫