ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে তিনজন মিলে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভার দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ

বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারা বিশ্বাস করে: দুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

এবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি এ দেশের মানুষের বিশ্বাস ভালোবাসা অর্জন করেছে। বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষ যেভাবে ভালোবাসে অন্য দলগুলোকে সেভাবে ভালোবাসে না। বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারাও বিশ্বাস করে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিকে দুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা বিশ্বাস করি খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আগামী দিনের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। তিনি বলেন, তারেক রহমান পরিচ্ছন্ন পরিশুদ্ধ রাজনীতি করেন। আর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়াসহ সারা পৃথিবীতে অন্যতম রাষ্ট্র হিসেবে পরিণত হবে। আগামী দিনে তারেক রহমান ও খালেদা জিয়ার মতো সমকক্ষ নেতৃত্ব বাংলাদেশ আর তৈরি হবে না।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, দাউদার মাহমুদ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে ফের মার্কিন বাহিনীর হামলা শুরু, জানালেন ট্রাম্প

বিএনপিকে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের নেতারা বিশ্বাস করে: দুলু

আপডেট সময় ০৩:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫