ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

কোনো হস্তক্ষেপ ছাড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদলের প্যানেল হয়েছে: রাকিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৪৬৪ বার পড়া হয়েছে

এবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদল গণতান্ত্রিক প্রক্রিয়ায় ডাকসুর প্যানেল নির্ধারণ করেছে। অন্য কারও হস্তক্ষেপ এখানে ছিল না। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বেলা ১২টার দিকে ডাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার সময় এ কথা বলেন তিনি। রাকিব বলেন, সব শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে ডাকসু রূপরেখা দেবে। তবে যারা গুপ্ত অবস্থায় আছে, তারা যেন ‘মব শিকার’-এর সুযোগ না নেয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ডাকসু নির্বাচনের ছাত্রদলের মোট ২৮টি পদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে আবিদুল ইসলাম খান আবিদ, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে তানভীর বারী হামিমকে মনোনীত করা হয়েছে। আবিদ ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ও তানভীর বারী হামিম উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। এ ছাড়া অন্যান্য হল ও বিশ্ববিদ্যালয় সংসদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়।

ডাকসুর নির্বাচনে ছাত্রদলের প্যানেলের অন্যান্য প্রার্থিরা হলেন—সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদী মায়েদ, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক (১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখা হয়েছে),

ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান মুন্না এবং সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনো হস্তক্ষেপ ছাড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাত্রদলের প্যানেল হয়েছে: রাকিব

আপডেট সময় ০২:৩৭:১০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫