ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া মাদরাসা ছাত্রদের ঠোঁটে সিগারেট দেখবেন না: জামায়াত আমির কসমেটিকস-স্কিন কেয়ার শিল্পে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে গালিগালাজ, কলেজ শিক্ষার্থী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ প্রধানমন্ত্রীকে কটূক্তি করা সেই যুবক গ্রেপ্তার খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত

উভয় কক্ষেই পিআরের দাবিতে অনড় জামায়াত, সর্বশক্তি দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৮৫০ বার পড়া হয়েছে

এবার নতুন বাংলাদেশ গঠনে এরইমধ্যে জুলাই সনদের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরপর তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে কমিশন। তবে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিসহ সংবিধান পরিবর্তনের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রস্তাব নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে।

বিশেষ করে দেশের অন্যতম প্রধান দল জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদের উচ্চ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতি চায়। পিআর ছাড়া নির্বাচন হলে আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি। জামায়াতে ইসলামীর দাবি, পিআর পদ্ধতি চালু হলে জনগনের ক্ষমতায়ন হবে। এর ফলে দুর্নীতি কমবে। দলটির নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতি ছাড়া ভালো নির্বাচন হবে না। ফলে আমরা যতদূর সম্ভব তা বাস্তবায়ন করার চেষ্টা করবো। সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করবে জামায়াত।

আরেক নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, অন্তর্বর্তী সরকার এরইমধ্যে উচ্চকক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব দিয়েছে। কিন্তু আমরা উচ্চকক্ষের পাশাপাশি নিম্নকক্ষেও পিআর পদ্ধতি চাই। কারণ নিম্নকক্ষে না হয়ে উচ্চকক্ষে পিআর হলে এর তেমন প্রভাব থাকবে না। জামায়াতের শীর্ষ নেতারা বলছেন, গণঅভুত্থানের স্বপ্ন পূরন করতে হলে নির্বাচনের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হবে। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের পক্ষে দলটি।

এ বিষয়ে সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলোকে আইনগত ভিত্তি দিতে হবে। এই সংস্কারের ভিত্তিতেই ভোট হতে হবে। সংস্কার বা পরিবর্তন ছাড়া আওয়ামী লীগের আমলের মতো নির্বাচন হলে দেশ আগের মতো জাহিলিয়াতের দিকে চলে যাবে। এদিকে মুজিবুর রহমান বলেন, নির্বাচন আগের মতো হলে জুলাই আন্দোলন ও ছাত্রদের রক্ত বৃথা যাবে। ফলে সংস্কারের পর নির্বাচন হলে তা উত্তম হবে। আমরা এখান থেকে পিছু হটবো না। অপরদিকে, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা সুষ্ঠু ও অর্থবহ হবে না বলেও মনে করেন জামায়াতের শীর্ষ নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

উভয় কক্ষেই পিআরের দাবিতে অনড় জামায়াত, সর্বশক্তি দিয়ে আন্দোলনের হুঁশিয়ারি

আপডেট সময় ০৫:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫