ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান সমকামী প্রেমের টানে মাগুরায় খ্রিস্টান তরুণী, করতে চায় বিয়ে বিমানের টিকিটের ছবি পাঠিয়ে বলেছিলেন প্রস্তুত থাকতে, তিন ঘণ্টা পরই এলো মৃত্যুর খবর সভাপতির মেয়াদ শেষ হওয়ার আগেই রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন: ইসলামী আন্দোলন ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক

মায়ের মতো একটা বউ পেয়েছি: জাহিদ হাসান 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৪৭৯ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ। ভালোবেসে বিয়ে করেন দুজন। দীর্ঘ সময় ধরে সংসার করছেন। বলতে গেলে, আজকালকার বিচ্ছেদের ভিড়ে সফল দাম্পত্য জীবনের উদাহরণ হিসেবেই দেখা হয় এ জুটিকে। প্রায় ২৮ বছর ধরে একসঙ্গে পথ চলছেন জনপ্রিয় দুই তারকা।  তবে সামাজিক অনুষ্ঠানগুলোতে একসঙ্গে দেখা যায় না তাদের। এতে অনেকে ধরে নেন ভালো নেই তারা।

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জাহিদ হাসান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান দাম্পত্য জীবনে ভালো আছেন তারা। এ সময় ‘মৌকে মায়ের মতো বউ’ বলে উল্লেখ করেন। জাহিদ বলেন, আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটা ভাবার জন্য। কিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়। জাহিদ হাসান জানান, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। তাকে রান্না করে খাওয়ান।

এরপরই অভিনেতার ভাষ্য, মানুষ এ কথাকে কীভাবে নেবে জানি না। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেভাবে আদর করে, টেক কেয়ার করে। আবার মাঝে মাঝে বিরক্তও হয়। আমাদের কখনও ইগোর সংঘাত হয় না। কারণ, সে আমার চেয়ে ভালো মনের মানুষ।

একসঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, এ বিষয়ে মানুষ আসলে ঠিক কথাই বলে। একসঙ্গে তো কোথাও আসলেই যাই না। আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়তো জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। সেদিন আমার ‘বিচ্ছু’ নাটকের শো ছিল বরিশালে। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের জন্য শিডিউল আগে থেকে নিয়ে রাখা হয়। এর মধ্যে হঠাৎ দাওয়াত এসে পড়ে। তখন আর সেই দাওয়াতে যাওয়া যায় না। আর এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে না। তাই অনুষ্ঠানগুলোয় মৌ একাই যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালির প্রবেশমুখে যুক্তরাষ্ট্রের চালকবিহীন সাবমেরিন ড্রোন আটক করল ইরান

মায়ের মতো একটা বউ পেয়েছি: জাহিদ হাসান 

আপডেট সময় ০৩:২০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫