ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ ৩ দিনের উত্তেজনার পর হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, দোহায় বৈঠক মঙ্গলবার তিন দিনের উত্তেজনার পর থামছে সংঘাত, মঙ্গলবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ আসিফ মাহমুদ আমাকে সরকার গঠনের দায়িত্ব নিতে রাজি করিয়েছিলেন: ড. ইউনূস ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫০০ ভেনেজুয়েলা ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান নিহত বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ জাপান-ব্রাজিল হাইভোল্টেজ ম্যাচে জিতবে কে, অপ্টার ভবিষ্যদ্বাণী

গাভী নিয়ে গেলেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

এবার ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের দাবিতে এক নারীর দুধেল গাভী নিয়ে গেছেন স্থানীয় এক রাজনৈতিক নেতা। ফলে মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া বাছুরটিকে কোলে নিয়ে বিচার চেয়ে আদালতে হাজির হন সেই নারী।

ভুক্তভোগী নারীর নাম নারগিস আক্তার। তিনি শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, নারগিসের স্বামী আবু বকর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং গত আগস্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ অবস্থায় সংসার চালাতে গার্মেন্টসে চাকরি করে নারগিস কিছু টাকা সঞ্চয় করে একটি দুধেল গাভী কেনেন। গাভীটির এক মাস বয়সী একটি বাছুরও রয়েছে।

নারগিস অভিযোগ করেন, তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করে বুধবার (১৪ মে) সকালে বিএনপির স্থানীয় ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বেলাল খান গাভীটি নিয়ে যান। গাভী থেকে বিচ্ছিন্ন হয়ে দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়ে বাছুরটি। আদালত চত্বরে বসে নারগিসকে বোতলে করে বাছুরটিকে দুধ খাওয়াতে দেখা যায়।

অভিযুক্ত বেলাল খান জানান, ৯ বছর আগে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আওতায় আবু বকরকে ২০ হাজার টাকা ঋণ দিই। সুদে-আসলে সেটি এখন ৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে। টাকা না পাওয়ায় আমি গাভীটি নিয়ে নিয়েছি।”

এ বিষয়ে এখনো আদালতে কোনো মামলা হয়নি। তবে স্থানীয়দের উদ্যোগে পরিস্থিতি সামাল দিতে গাভী ও বাছুরকে মিলিয়ে দিতে নারগিসকে বেলাল খানের বাড়িতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশিদের জন্য ভিসা চালুর খবরে কলকাতায় আনন্দের হাওয়া, ব্যবসায়ীদের মিষ্টি বিতরণ

গাভী নিয়ে গেলেন বিএনপি নেতা, বাছুর নিয়ে আদালতে নারী

আপডেট সময় ০৩:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫