ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মন্তব্য বিশ্বকাপের আলোচনায় কেপ ভার্দে, বাড়ছে মুসলিম সম্প্রদায়  ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ কালেমা লেখা পতাকা উত্তোলনের পেছনের পরিকল্পনা সরকার খতিয়ে দেখছে: তথ্য উপদেষ্টা যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্বাধীন বেলুচিস্তানের ঘোষণা বিদ্রোহী নেতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • ১০৫৪ বার পড়া হয়েছে

এবার বেলুচিস্তানকে ‘স্বাধীন রাষ্ট্র’ বলে ঘোষণা করলেন বিদ্রোহী দলের নেতা মীর ইয়ার বালুচ। পাকিস্তানের হাত থেকে নিজেদের ভূখণ্ডকে স্বাধীন করে নেওয়ার দাবি করেছেন তিনি। এমতাবস্থায় সমগ্র বিশ্বের মধ্যস্থতাও দাবি করেছেন তিনি।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বেলুচিস্তানের পরিচিত নেতা মীর ইয়ার বালুচ জোর দিয়ে বলেছেন, বেলুচিস্তান কখনই পাকিস্তানের অংশ ছিল না। তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা বিমান বোমাবর্ষণ, জোরপূর্বক গুম এবং গণহত্যার অভিযোগ তুলে ধরেন এবং ভারতীয় গণমাধ্যমকে অনুরোধ করেন যেন বেলুচিস্তানিদের পাকিস্তানের নিজস্ব মানুষ বলে না উল্লেখ করা হয়।

একটি সাক্ষাৎকারে স্বাধীনতা সম্পর্কিত প্রশ্নের জবাবে মীর ইয়ার বালুচ বলেছিলেন, আমরা ইতিমধ্যেই ১১ আগস্ট ১৯৪৭ সালে আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি, যখন ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করছিল। বেলুচিস্তান স্বাধীনভাবে তার জাতীয় পরিচয় ঘোষণা করেছিল।

ভারতের সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রিয় ভারতীয় দেশপ্রেমিক মিডিয়া, ইউটিউব কমরেডরা এবং ভারতের সুরক্ষার জন্য লড়াই করা বুদ্ধিজীবীরা, অনুগ্রহ করে বেলুচিস্তানিদের পাকিস্তানের অংশ হিসেবে উল্লেখ করবেন না। আমরা পাকিস্তানি নই, আমরা বেলুচিস্তানি। পাকিস্তানের নিজস্ব মানুষ হল পাঞ্জাবি জনগণ, যারা কখনও বিমান বোমাবর্ষণ বা গণহত্যার শিকার হয়নি।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে মীর ইয়ার বালুচ দাবি করেন, বেলুচিস্তান এবং তার জনগণ ভারতের পাশে রয়েছে। তিনি বলেন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ বেলুচিস্তানের জনগণ ভারতের জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ

স্বাধীন বেলুচিস্তানের ঘোষণা বিদ্রোহী নেতার

আপডেট সময় ০৪:৩৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫