ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত হরর সিনেমা ‘অবসেশন’ এখন বিশ্বের অন্যতম আলোচিত চলচ্চিত্র। চলতি বছরের ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছে অবিশ্বাস্য ৩৪৪ মিলিয়ন ডলার

বড় পর্দায় সাফল্যের পর এবার সিনেমাটি এসেছে ওটিটি প্ল্যাটফর্মে। মঙ্গলবার থেকে অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে বহুল আলোচিত এই হরর সিনেমা।

নির্মাতাদের দাবি, ওটিটিতে প্রকাশিত আনরেটেড সংস্করণে যুক্ত করা হয়েছে প্রেক্ষাগৃহে সেন্সরের কারণে বাদ পড়া কয়েকটি দৃশ্য। ফলে দর্শক আরও দীর্ঘ ও পূর্ণাঙ্গ অভিজ্ঞতা পাবেন।

সিনেমাটি পরিচালনা করেছেন ক্যারি বারকার। ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত এই নির্মাতা ‘অবসেশন’-এর মাধ্যমে হলিউডে বড় ধরনের সাফল্য পেয়েছেন।

গল্পের কেন্দ্রে রয়েছে বিয়ার নামের এক তরুণ, যে একটি মিউজিক স্টোরে কাজ করে। বন্ধু নিকির প্রেমে পড়ে সে। কিন্তু ভালোবাসা পাওয়ার স্বাভাবিক পথ না বেছে এক রহস্যময় অতিপ্রাকৃত খেলনার সাহায্যে নিকিকে নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করে।

শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও ধীরে ধীরে ঘটনাগুলো ভয়ংকর মোড় নেয়। ভালোবাসা, আসক্তি এবং নিয়ন্ত্রণের অন্ধ ইচ্ছা একসময় পরিণত হয় ভয়াবহ দুঃস্বপ্নে।

মনস্তাত্ত্বিক হরর ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন ইন্দে নাভারেত্তিমাইকেল জনস্টন। আর ব্যতিক্রমী গল্প ও ভয়ের আবহের কারণেই বিশ্বজুড়ে দর্শকদের আলোচনার কেন্দ্রে রয়েছে ‘অবসেশন’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয়

আপডেট সময় ০৫:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬