ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন প্রযুক্তি ব্যবসার আড়ালে স্মার্ট টেকনোলজির অর্থপাচারের অভিযোগ ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে দুই জেলার অংশ এআইতে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিল, শেষমেশ শোকজ এসআই মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেট, বক্স অফিসে ৩৪৪ মিলিয়ন আয় ভারতীয় ভূখণ্ডে চীনা সেনা, দখলের অভিযোগ বিস্তৃত এলাকা জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস রূপপুরে আরও অনিয়ম, ২৭ কোটির যন্ত্রপাতি কেনা হয়েছিল ২১৪ কোটিতে রুমিন ফারহানাকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ মন্তব্য

মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মহাকাশ থেকেই হামলা চালানোর সক্ষমতা অর্জের পথে এগোচ্ছে ইসরায়েল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ

সোমবার সামরিক বিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে কাটজ বলেন, মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তি উন্নয়নে কাজ করছে ইসরায়েল। লক্ষ্য—মহাকাশ থেকে হামলা চালানোর সক্ষমতা অর্জন করা।

তিনি জানান, প্রধানমন্ত্রী এবং তার অন্যতম প্রধান অগ্রাধিকার হলো দেশের সেরা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের এই কর্মসূচিতে যুক্ত করা। কাটজের দাবি, বর্তমানে বিশ্বের কোনো দেশেরই মহাকাশ থেকে সরাসরি হামলা চালানোর সক্ষমতা নেই। আর সেই সক্ষমতায় বিশ্বে প্রথম হতে চায় ইসরায়েল।

তার ভাষায়, এই প্রযুক্তি অর্জন করা গেলে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং সামরিক সক্ষমতায় বড় ধরনের কৌশলগত সুবিধা পাবে ইসরায়েল।

এর আগে গত বৃহস্পতিবারও মহাকাশভিত্তিক হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন কাটজ। তবে এবারই প্রথম তিনি স্পষ্টভাবে মহাকাশভিত্তিক লেজার প্রযুক্তি উন্নয়নের বিষয়টি প্রকাশ্যে তুলে ধরলেন।

ইসরায়েলের এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে মহাকাশভিত্তিক সামরিক প্রযুক্তি নিয়ে আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিঙ্গাপুর-দুবাইয়ে একাধিক কোম্পানি, অনুমতির তথ্য নেই: স্মার্ট টেকনোলজিসের এমডি জহিরুল ইসলামকে ঘিরে অভিযোগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ নিয়ে প্রশ্ন

মহাকাশ থেকে হামলার সক্ষমতা অর্জনের পরিকল্পনায় ইসরায়েল: কাটজ

আপডেট সময় ০৫:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬