ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ এবার ঘুড়ি উড়ালেই ফিলিস্তিনি শিশুদের ওপর হামলা, এলাকা খালি করাবে ইসরায়েল ছাগল খুঁজতে গিয়ে সোনার সন্ধান, খবর পেয়ে ১০ হাজার মানুষ হাজির হরমুজে নিয়ম না মানলে আটক বা জব্দ করা হবে জাহাজ, হুঁশিয়ারি ইরানের দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের ১৩২ দেশে বাংলাদেশি ওষুধের দাপট শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার: শিক্ষামন্ত্রী ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ঢাকার চীনা দূতাবাস উড়িয়ে দেওয়ার হুমকি আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

“বিপ্লব না হলে তুমি উপদেষ্টা হতে পারতা না” — জবি শিক্ষক নেতার ক্ষোভ, কাকরাইলে অটল অবস্থান শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীরা টানা আন্দোলনে অটল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কাকরাইলে চলমান অবস্থান কর্মসূচিতে এক প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “বিপ্লব সফল না হলে তুমি উপদেষ্টা হতে পারতা না। এখন তোমার আচরণ ফ্যাসিবাদীর মতো।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন উপদেষ্টা হিসেবে আমরা তার কাছে সহানুভূতি ও সহযোগিতা আশা করেছিলাম। কিন্তু সে আমাদের বিপরীতে অবস্থান নিয়েছে। কোনো শক্তিই আমাদের এখান থেকে বলপ্রয়োগে তাড়াতে পারবে না। দাবি মেনে নিলে আমরা দুই মিনিটে ক্যাম্পাসে ফিরে যাব।”

বিশ্ববিদ্যালয়ের ৩০টি বাসে করে শত শত শিক্ষক-শিক্ষার্থী কাকরাইলে উপস্থিত হন। দাবির মধ্যে রয়েছে—

  1. ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু

  2. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদন

  3. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও বাস্তবায়ন

  4. ১৪ মে পুলিশের অতর্কিত হামলার তদন্ত ও দোষীদের শাস্তি

টানা ৩০ ঘণ্টা বৃষ্টি উপেক্ষা করেও চলছে অবস্থান। শিক্ষক-কর্মকর্তারা একত্রে জানিয়ে দেন, “দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই থাকব, ক্যাম্পাস শাটডাউন—অটো শাটডাউন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

“বিপ্লব না হলে তুমি উপদেষ্টা হতে পারতা না” — জবি শিক্ষক নেতার ক্ষোভ, কাকরাইলে অটল অবস্থান শিক্ষার্থীদের

আপডেট সময় ০৮:০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫