ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১৫৭৯ বার পড়া হয়েছে

এবার ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে শৈলকুপা উপজেলার শহরের সেতুর সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শৈলকুপা পাইলট স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি শৈলকুপা সেতুর ওপর পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন মোটরসাইকেল আরোহী হামলা চালায়।

হামলায় গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাব্বি হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিরা স্থানীয় ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামে ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫

আপডেট সময় ১২:২৬:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫