ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

আওয়ামী লীগ নেতার দোকানের তালা ভেঙে মজুত করা ৩ টন সার জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

এবার ময়মনসিংহের গৌরীপুরে রফিকুল ইসলাম সুজন নামে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় এক আওয়ামী লীগ নেতার দোকানের তালা ভেঙে অবৈধভাবে মজুত করা ৩ টন সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধ সার মজুতের দায়ে অপর এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা।

অভিযুক্ত রফিকুল ইসলাম সুজন উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি পালুহাটি বাজারেসুজন এন্টারপ্রাইজনামের একটি কীটনাশক ও সার বিক্রির দোকান পরিচালনা করে আসছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে সুজনের দোকানে অবৈধ সার মজুতের বিষয়টি জানতে পারে উপজেলা প্রশাসন। সকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে সটকে পড়েন সুজন। পরে বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ৩ টন ২৫ কেজি টিএসপি এবং ২৫ কেজি ইউরিয়া সার জব্দ করা হয়।

একই সময়ে বাজারে অবৈধভাবে প্রায় ২ টন সার মজুত রাখার দায়ে পালুহাটি গ্রামের মৃত রুকন উদ্দিনের ছেলে আতাউর রহমানের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অপরাধ স্বীকার করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, ‘জব্দ করা সারগুলো নকল কি নাএমন সংশয় রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে সারের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা জানান, অসাধু পন্থায় সার মজুত ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টার বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

আওয়ামী লীগ নেতার দোকানের তালা ভেঙে মজুত করা ৩ টন সার জব্দ

আপডেট সময় ১১:২৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬