ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপ থেকে বিদায়, তবু গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসলেন জাপানি ভক্তরা আজ পবিত্র কাবা শরিফ বার্ষিক ধৌতকরণ, সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি এবার ভারতের হাত কেটে দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের এবার ব্রাজিলকে নিয়ে ফেসবুকে পোস্ট করলেন রুমিন ফারহানা তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে চীন, গভীর পর্যবেক্ষণে ভারত আমাদের দেশে নিউটন-আইনস্টাইনের অভাব নেই: শিক্ষামন্ত্রী উজানের বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, প্লাবনের ঝুঁকিতে উত্তরাঞ্চল পাকিস্তানের হামলার নিহতের তথ্য নিয়ে নতুন বিতর্কে মোদি সরকার পাকিস্তানের হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে মোদি সরকার দেশে পৌঁছেছে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি প্রবাসীর মরদেহ

জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৪৯৩ বার পড়া হয়েছে

এবার ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর করেন গণঅধিকার পরিষদের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে উপজেলার জাপা কার্যালয়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।

মিছিল শেষে মুক্তিযোদ্ধা সংসদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, নুরুল হক নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা চুপ করে ঘরে বসে থাকবে না। তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যে কোনো ধরনের কঠোর কর্মসূচি পালন করতে প্রস্তুত রয়েছে।

এ সময় ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. কাঞ্চন আহমেদ, মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহসহ স্থানীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ থেকে বিদায়, তবু গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসলেন জাপানি ভক্তরা

জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর

আপডেট সময় ০১:৩৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫