ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন যুক্তরাষ্ট্রের চাপ মুসলিম দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়াচ্ছে: পেজেশকিয়ান ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন

চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: রেজাউল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি আমাদের শত্রু নয়। কিন্তু যারা ক্ষমতার লোভে দেশকে ভারত বানিয়েছে, চাঁদাবাজি ও খুন খারাপিতে লিপ্ত, তাদের বাংলার মসনদে আর দেখতে চাই না।

গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা পৌরসভা মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুফতি রেজাউল করিম বলেন, ‘তারা নিজেরা ভাগ-বণ্টনের কারণে সমস্যায় জড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় নেতারাও আজ নিরাপদ নন, ব্যবসায়ীরাও নিরাপদ নয়। এমনকি সোহাগের মতো সন্তানকে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা সেই ইতিহাস দ্বিতীয়বার দেখতে চাই না।’

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন (শিপলু মোল্লা)। প্রধান আলোচক ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র নায়েবে আমির মুফতি শাহ ইফতেখার তারিক, যুগ্ম মহাসচিব মুফতি আতীকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় নেতা মাওলানা শফিকুল ইসলাম সরকার ও মাওলানা আইয়ুব বিন মেহেদী উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

দলীয় সূত্র জানায়, ‘নিরাপদ ও শালীনতার রায়পুরা গড়ার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন

চাঁদাবাজ ও খুনীদের বাংলার মসনদে আর দেখতে চাই না: রেজাউল করীম

আপডেট সময় ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫