ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী সাবেক জামায়াত নেতা গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন যুক্তরাষ্ট্রের চাপ মুসলিম দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়াচ্ছে: পেজেশকিয়ান ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুক্তরাষ্ট্রের চাপ মুসলিম দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়াচ্ছে: পেজেশকিয়ান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের বাড়তি চাপ ও সামরিক তৎপরতার কারণে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। সোমবার (২২ সেপ্টেম্বর) তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর প্রেস টিভির। পেজেশকিয়ান বলেন, গত কয়েক মাসে ইরান ও পাকিস্তান সরকারের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক বৈঠক ও যোগাযোগই প্রমাণ করে যে, অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাড়ার মধ্যেও মুসলিম দেশগুলোর পারস্পরিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

তবে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বৈঠকের বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী হামলা বন্ধে পাকিস্তানের চলমান মধ্যস্থতার প্রচেষ্টার কোনো কথা উল্লেখ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে নকভির আলোচনার বিষয়বস্তু মূলত ইরানপাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে কোনো আলোচনা বৈঠকের এজেন্ডায় ছিল না বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এর আগে কাতারভিত্তিক আল জাজিরাসহ কয়েকটি আঞ্চলিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মার্কিন সরকারের বার্তা নিয়ে নাকভি ইরান সফর করছেন। পেজেশকিয়ান ইরান ও পাকিস্তানকে অঞ্চলের দুটি শক্তিশালী দেশ হিসেবে উল্লেখ করেন। তার মতে, দুই দেশের বিপুল মানবসম্পদ ও প্রাকৃতিক সম্পদ রয়েছে।

তিনি বলেন, এই সক্ষমতাগুলোকে একত্র করে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করি, তাহলে নিজেদের ও আঞ্চলিক সক্ষমতার ওপর নির্ভর করে আমাদের অনেক প্রয়োজন মেটাতে পারব। জবাবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেন, ইরানপাকিস্তান সম্পর্ক কখনো এতটা উচ্চ পর্যায়ে ছিল না। তেহরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত করতে ইসলামাবাদ দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও

যুক্তরাষ্ট্রের চাপ মুসলিম দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়াচ্ছে: পেজেশকিয়ান

আপডেট সময় ০৯:১৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬