ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি বড় দল ভাবেই আনুপাতিক প্রতিনিধিত্ব চায় না: জামায়াত সেক্রেটারি জেনারেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

বিএনপি নিজেদের বড় দল মনে করে বলেই আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা মানতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন’ শীর্ষক সেমিনারে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে না। তার দাবি, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার পক্ষে। তবে গণভোটে জনগণ যা রায় দেবে, সেটিই তারা মেনে নেবে। জনগণ যদি না চায়, তাহলে জামায়াত পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে বলেও জানান তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি রোধে কাঠামোগত সংস্কারের কথা উঠলেই কিছু রাজনৈতিক দল গড়িমসি করে, আর নির্বাচন কমিশন রাজনৈতিক চাপের মুখে পড়ে দুর্বল অবস্থান নেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি বড় দল ভাবেই আনুপাতিক প্রতিনিধিত্ব চায় না: জামায়াত সেক্রেটারি জেনারেল

আপডেট সময় ১২:৩৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫