ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, সে হারে কি বাংলাদেশে মন্দির ভাঙা হয়: প্রশ্ন চিফ হুইপের ৪০ ডিগ্রি গরমেও রাজপথ ছাড়েনি ‘ককরোচ’ বিক্ষোভকারীরা, টানা আন্দোলনে উত্তপ্ত ভারত সাভারে আর্জেন্টিনার কিশোর সমর্থককে হত্যা করল ব্রাজিল সমর্থকরা শুধু মানুষ নয়, কোনো প্রাণীই যেন হিংস্রতার শিকার না হয়: প্রধানমন্ত্রী বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত মসজিদে স্পিকার-বা মাইকের ব্যবহার নিষিদ্ধ করছে ইসরায়েল ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে, ম্যাচের রেফারি সেই ড্রু ফিশার খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় তারা: প্রশ্ন নুরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

এবার গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, তার মানে কি তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়? রবিবার (৭ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সেই পোস্টে নুরুল হক নুর লিখেছেন, তার মানে তারা আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায়? ২০০৯-২৫ সালের গুম, খুন, বর্বরতা ভুলে যাইয়েন না। ভারত ও লীগের ঘেঁটুদের চালু করা শব্দ ‘মব মব’ করেন, গত ১ বছরে উল্লেখযোগ্য কয়টা মব কারা কোথায় করছে?

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের এই আওয়াজটুকু না থাকলে আর সরকার প্রধান ড. ইউনুস ছাড়া অন্য কেউ থাকলে টের পেতেন মব কাকে বলে, মবের প্রভাব কি? তিনি তার বক্তব্যের শেষে লিখেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য আপা-জাপা-লীগ নির্মূলের বিকল্প নেই। দয়া করে এখানে সুশীলগিরি দেখাইয়েন না। আমরা ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশপন্থী জনগণের ঐক্য চাই।

উল্লেখ্য, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে কাকরাইলের আল রাজী টাওয়ারের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। পরে সংগঠনের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এখনও তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে পোস্টে সমালোচনাকারীদের কটাক্ষ করলেন শাওন

আপাকে ফেরাতে জাপাকে রক্ষা করতে চায় তারা: প্রশ্ন নুরের

আপডেট সময় ১১:৪৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫