ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ নদীভাঙনে হুমকির মুখে তিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩ ‘আমাকে কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’- বলার পর রাতেই বিএনপি নেতার মৃত্যু হিন্দুদের সফরে সরিয়ে দেওয়া হলো নারী কর্মীদের, বন্ধ আইফেল টাওয়ার আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল সভাপতি বাঁধনকে জোর করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার চেষ্টা ও হামলায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানালেন পাটওয়ারী ঢাকার দুই সিটিতে এনসিপির প্রার্থী আসিফ-পাটওয়ারী!

খরগোশের ওভার কনফিডেন্সের কারণে কচ্ছপ জিতে গিয়েছিল: ডাকসু নির্বাচন প্রসঙ্গে জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

দেশের জনপ্রিয় তারকা শাহরিয়ার নাজিম জয়। অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে।

এবার ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে ভিন্নধর্মী এক গল্পের প্রসঙ্গ তুলে আনলেন জয়। বুধবার (১০ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে জয় বলেন, ‘কচ্ছপ এবং খরগোশ এর গল্পটা সবাই জানে। খরগোশ জানতো তার সাথে কচ্ছপ পারবেনা। তাই সে ওভার কনফিডেন্স হয়ে গিয়েছিল।

আর কচ্ছপ এই সুযোগ কাজে লাগিয়ে জিতে গিয়েছিল।’ যদিও জয় এই স্ট্যাটাসে ডাকসু নির্বাচনের কথা উল্লেখ করেননি, তবে অনুরাগীদের বুঝতে বাকী নেই তিনি কি বুঝিয়েছেন। মন্তব্যেও অনেককে দেখা গেছে সেই প্রসঙ্গে কথা বলতে। কেউ মন্তব্য করেছেন ,‘আপনি কি এটা ডাকসু নির্বাচনকে বুঝাইলেন।’

অবশ্য সেই মন্তব্যের উত্তর দিয়ে জয় বলেন, ‘না আমি নেপালে সরকার পতন কে বুঝাইছি।’ কেউ বা লিখেছেন, ‘ঠিক। ওভার কনফিডেন্স সব সময় দেখানো দেখানো উচিত নয়। এটা আমাদের বেলায়ও।’ কারো মন্তব্য, ‘তাই হয়েছে ভাই।’ এই পোস্টের কয়েক ঘণ্টা আগেও জয় আরেকটি পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, ‘ছোটবেলা থেকে অংক কম বুঝতাম। অংক আসলেই কঠিন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

খরগোশের ওভার কনফিডেন্সের কারণে কচ্ছপ জিতে গিয়েছিল: ডাকসু নির্বাচন প্রসঙ্গে জয়

আপডেট সময় ০২:০০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫