ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান তথ্য উপদেষ্টার নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত রাজনীতি করতে পারবে না আ. লীগ: তথ্য উপদেষ্টা নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা ঠিক হবে না: মার্কিন কংগ্রেসম্যান খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, ‘জাপান্টিনা’ খোঁচা হিমির শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?: রাশেদ খান আমরা আর শীর্ষ সারির দল নই: জার্মানি কোচ খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপির সদস্য হতে পারবে না। তবে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, হয়রানি করেনি কিংবা পরোক্ষভাবে সহযোগিতা করেছে, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, দেশের বৃহত্তর অংশকে বিএনপির সদস্য করতে হবে। তবে সমাজের অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের সদস্য কার্যক্রমের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এ সময় সদস্য কার্যক্রম দৃশ্যমান করার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে, পালিয়ে বেড়িয়েছে। বড় দল হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেনি বিএনপি। এজন্য দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে।

এ সময় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, আগামী দিনে যারা প্রতিযোগিতায় আসতে চায়, তারা বিএনপির সাথে পারবে না। বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দল। কোনও ষড়যন্ত্র দলের অগ্রযাত্রার পথে বাধা হতে পারবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

জুলুম না করা আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সদস্য হতে পারবে: আমীর খসরু

আপডেট সময় ০৪:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫