ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী ক্ষমতা দখলের স্বার্থে জোট বাঁধছে জামায়াত-আওয়ামী লীগ: রাশেদ খাঁন রবিবার সংসদ অভিমুখে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পদযাত্রা এবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মামলার পেঁচে মমতা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না: সারজিস চাঁদাবাজি, দমন-পীড়ন, লুটপাট ও দলীয়করণ আবার ফিরে এসেছে: গোলাম পরওয়ার রয়েল রিসোর্টে আমাকে হত্যার ষড়যন্ত্র সফল হয়নি: মামুনুল হক নেপালে ভয়াবহ দুর্যোগে মৃত বেড়ে ৬৭৫: নিখোঁজ ৩২০ বিদেশি; উদ্ধার ২৪৯৮ ‘চোখের সামনে গোটা গ্রাম উধাও’ মধ্যপ্রাচ্যে ‘নতুন অধ্যায়ের’ সূচনার ইঙ্গিত দেখছেন ইরান

মেহেরপুরে নছিমনের ধাক্কায় নিহত মানসিক প্রতিবন্ধী নারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান- নছিমনের ধাক্কায় পঞ্চায়োর্দ্ধ এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়নি।

এলাকায় সুত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ও নারী গোপালপুর বাজার ও থেকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকার মধ্যে চলাফেরা করতেন। গোপালপুর বাজারে গেল কয়েকদিন থেকে অবস্থান করছেন। স্থানীয় লোকজন তাকে খাবার দিয়ে সহযোগিতা করে। ঘটনার সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিলেন ওই নারী। এসময় মেহেরপুরগামী গরু বোঝাই একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে পড়ে মাথায় রক্তাত্ব জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নছিমন ফেলে পালিয়ে যায় চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দীন জানান, মরদেহ এবং নছিমনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিলো সেনাবাহিনী

মেহেরপুরে নছিমনের ধাক্কায় নিহত মানসিক প্রতিবন্ধী নারী

আপডেট সময় ১১:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫