ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের, আছে সুবিধা-অসুবিধা ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার কক্সবাজারে ২ হাজার আইফোনসহ আন্তর্জাতিক জুয়া চক্রের ৬ চীনা নাগরিক আটক দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল

সংসদ চালাবে, কবরেও নাজাত পাবে এমন ক্যারিয়ার গড়তে হবে: চরমোনাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ইসলামী ছাত্র আন্দোলন এমন এক ক্যারিয়ার করতে চায় যার ভিত্তিতে তারা সংসদও চালাবে, কবরেও নাজাত পাবে। সে নিজে গড়তে চায়, সমাজকেও গড়তে চায়। তাকে দেখার সাথে সাথে মনে হবে সে একজন নবীর সৈনিক। তাদের চেহারার দিকে তাকালেই আল্লাহর কথা মনে পড়বে। ইসলামী ছাত্র আন্দোলন দুনিয়াতেও যেমন সর্বোচ্চ আসনে আসীন থাকবে, আখেরাতেও সর্বোচ্চ মর্যাদা লাভ করবে ইনশাল্লাহ।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শায়েখে চরমোনাই বলেন, আমরাই হুংকার দেব, আমরাই আসতে কথা বলব। আমরাই কান্নাকাটি করব আমরাই সেজদায় পড়ে থাকব। আমরাই রুকু দেব আবার আমরাই বেইমানদের বিরুদ্ধে বুক উঁচু করে দাঁড়িয়ে যাবো। মানুষের আকৃতির নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। ফেরাউনের চেহারার আকৃতি এরকমই ছিল। আবু লাহাবের চেহারাও আকর্ষণীয় ছিল। আমাদের চাহিদাও আছে, জ্ঞানও আছে। আমাদের বিচারবুদ্ধি আছে। যে মানুষ চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে সে ফেরেশতাদের চেয়েও দামি হয়ে যাবে। যে তার চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে পশুর চেয়েও খারাপ হয়ে যাবে। ইসলামের যতগুলো দিক আছে, প্রতিটি দিক ই আপনাদের পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি ঈমান এনেছি এটাই যথেষ্ট কিন্তু এটা আমাদের ভূল ধারণা। যদি এমনই হতো তাহলে নবীরা এত সাধনা কেন করেছেন? তারা এত ত্যাগ কেন করেছেন? এক জান্নাত থেকে আরেক জান্নাতের পার্থক্য, আসমান থেকে জমিনের পার্থক্যের মতো। ভালো ছাত্র শুধু পাশ করার চিন্তা করতে পারে না। শুধু পাশ করার চিন্তা করলে ফেল করবা। আর যদি গোল্ডেন এ প্লাস পাওয়ার চিন্তা করো তাহলে অন্তত এপ্লাস তো পাবাই। সেরকম আমরা যদি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার চিন্তা করি, আল্লাহ পাক কবুল করলে জান্নাতুল ফেরদাউসে যেতে পারি নইলে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনারা ক্যারিয়ার বলতে যা ভাবেন সেটা কি আপনাদের পুলসিরাত পাড়ি দিতে সাহায্য করবে? আমাদের ক্যারিয়ার হতে হবে নবী (সঃ) এর আদর্শের মতো। আল্লাহর কর্তৃত্ব ও নবীর নেতৃত্ব আমাদের অনুসরণীয় হবে। এই ক্যারিয়ার আমাকে দুনিয়াতেও ভালো রাখবে, কিয়ামতের ময়দানেও ভালো রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

সংসদ চালাবে, কবরেও নাজাত পাবে এমন ক্যারিয়ার গড়তে হবে: চরমোনাই

আপডেট সময় ০৪:৩৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫