ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩ কোটি টাকার ‘ডিল’ অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ ‘রাজপথ ছাড়ব না’, নোয়াখালী সমাবেশে ছাত্রলীগ নেতার হুঁশিয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মাথায় কাফনের কাপড় বেঁধে চট্টগ্রামে যুবলীগের বিক্ষোভ, ভিডিও ছড়িয়ে পড়তেই শনাক্তে পুলিশের অভিযান বলের মধ্যেই নজরদারি, ধরা পড়বে অফসাইড – ২০২৬ বিশ্বকাপে যে মহিষের চুল আঁচড়াতেও ছিল ট্রাম্প স্টাইল, এখন তাকে দেখে চিনতেই কষ্ট! এবার কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তিতুমীর বিশ্বকাপে নতুন বিধিনিষেধ, তালিকায় ভুভুজেলাও যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম অনুসরণ করায় হতাহত নেই: নৌ মন্ত্রণালয়

ক্লাস চলাকালে বেঞ্চে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক: বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখলেন ইউএনও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

এবার পাবনার সাঁথিয়া উপজেলায় স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ঘুমন্ত অবস্থায় দেখতে পান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এই ঘটনার সময় বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না কোনো শিক্ষার্থী। প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের বেঞ্চেই ঘুমিয়ে ছিলেন। পরে ইউএনও নিজেই ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘স্কুল পরিদর্শনে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নেই কোনো শিক্ষার্থী, এভাবে প্রায়ই ঘুমিয়ে থাকেন প্রধান শিক্ষক।’

সেই ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই স্কুলের এই অব্যবস্থাপনার সমালোচনা করেন। এক মন্তব্যে আহসান হাবিব নামের একজন লেখেন, ‘অধিকাংশ স্কুলেই একই অবস্থা। তারপরও স্কেল/গ্রেড বৃদ্ধির জন্য সচিবালয়ের অনেকেই নাকি দৌড়াদৌড়ি করে—কিসের আশায়!’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ বলেন, ‘ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে। ইউএনও স্যার পরিদর্শনে গিয়ে ক্লাস চলাকালীন প্রধান শিক্ষককে ঘুমাতে দেখেন। এরপর তিনি ভিডিওটি ধারণ করেন।’ তিনি আরও জানান, ‘এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হবে। রবিবার তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩ কোটি টাকার ‘ডিল’ অভিযোগের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ

ক্লাস চলাকালে বেঞ্চে ঘুমাচ্ছেন প্রধান শিক্ষক: বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখলেন ইউএনও

আপডেট সময় ০১:৫৭:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫