ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ ভারতের রাফাল ধ্বংসকারী সেই যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত বাংলাদেশের, আছে সুবিধা-অসুবিধা ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার কক্সবাজারে ২ হাজার আইফোনসহ আন্তর্জাতিক জুয়া চক্রের ৬ চীনা নাগরিক আটক দেশের বিচারব্যবস্থা এখনও দুর্বল: নাহিদ ইসলাম সরকারের সমালোচনা বিরোধীদল করবে, কিন্তু সেটা যৌক্তিক হতে হবে: রিজভী ৬ মাসে প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ সরকার: ইসলামী আন্দোলন নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ মিটার নেই, নেই বিদ্যুৎ সংযোগ; মিটার সংযোগের আবেদন করায় এসেছে বিদ্যুৎ বিল

দেশের মানুষ সুযোগ পেলে বিএনপিকেই বেছে নিয়েছে: জি কে গউছ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭৯ বার পড়া হয়েছে

এবার বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে তখনই বিএনপিকেই বেছে নিয়েছে।’ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কবর রচনা করতে চেয়েছিল আওয়ামী লীগ। তারা জিয়াউর রহমানকে হত্যা করেছে। নানা নির্যাতন, হামলা, মামলা, গুম-খুন চালিয়েছে। তবুও বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারেনি। মানুষের দীর্ঘ প্রতীক্ষার পর এখন শুভদিন এসেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান। সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক এড. ফয়জুল করীম ময়ুন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. আবেদ রাজা।

কাউন্সিলে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ১৩টি ইউনিয়নের ৯২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ

দেশের মানুষ সুযোগ পেলে বিএনপিকেই বেছে নিয়েছে: জি কে গউছ

আপডেট সময় ০৬:৩১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫