ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড বিচারে নিষিদ্ধ না হলে কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ : তথ্য উপদেষ্টা ভারতের বিরুদ্ধে সব ফ্রন্টে যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা অনুষ্ঠানে খাবার বিতরণ ও স্বেচ্ছাসেবী ভূমিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ট্রাম্পকে তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি না করার অনুরোধ নেতানিয়াহুর আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের: স্বাস্থ্যমন্ত্রী ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে ইসরায়েলে সরানোর পরামর্শ

সুন্দরবন থেকে ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় জলদস্যুরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সীমান্তবর্তী নদী থেকে ছয় বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে ভারতীয় জলদস্যুরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মামুন্দো নদীর মারডাঙ্গা খাল এবং বৈকেরি নদীর সংযোগস্থল হরিণটানা খাল এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন শ্যামনগরের কালিঞ্চি গ্রামের মান্নান বরকন্দাজের ছেলে রাশিদুল ইসলাম (৩৫) এবং টেংরাখালী গ্রামের সামছুর রহমানের ছেলে আতাউর রহমান (৩২)। বাকি চারজন জেলের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অপহৃত নৌকার মালিক কালিঞ্চি গ্রামের মমতাজ ভাঙি ও মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। জলদস্যুদের হাতে পড়ে ফিরে আসা কয়েকজন জেলে জানিয়েছেন, নয় সদস্যের একটি ভারতীয় ডাকাত দল চারটি আগ্নেয়াস্ত্র ও একটি ভারতীয় নৌযান নিয়ে এসে প্রথমে দুইজনকে অপহরণ করে। পরে দুপুরে আলাদা চারটি নৌকা থেকে আরও চারজনকে ধরে নিয়ে যায়। অপহরণকারীরা নিজেদের ভারতের কাজল-মুন্না বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছে।

জেলেদের অপহরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা পুলিশকে সঙ্গে নিয়ে জলদস্যুদের উদ্দেশ্যে রওনা হলেও বিজিবির হস্তক্ষেপে তারা ফিরে আসেন। ইতোমধ্যে অপহৃতদের পরিবার ও সহকর্মীরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির জানিয়েছেন, দুই সপ্তাহ আগে একই জলদস্যু দলের তিন সহযোগী যশোর থেকে গ্রেফতার হয়েছিল। বুধবার আবারও এ বাহিনী জেলেদের অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে অপহরণকারীরা এখনো কোনো নির্দিষ্ট মুক্তিপণ দাবি করেনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

সুন্দরবন থেকে ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে ভারতীয় জলদস্যুরা

আপডেট সময় ১২:২১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫