ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

সাদাপাথর মামলার আসামির পক্ষে বিবৃতি: কোম্পানীগঞ্জ বিএনপির দুই নেতাকে শোকজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর চুরির মামলায় গ্রেফতার হওয়া সাবেক উপজেলা বিএনপি সভাপতি সাহাব উদ্দিনের মুক্তি দাবিতে বিবৃতি দেওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই নেতাকে শোকজ করেছে সিলেট জেলা বিএনপি।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি আব্দুল মন্নান মনাফ ও সাধারণ সম্পাদক আলী আকবরকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে তাদের জেলা বিএনপির কাছে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দলের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সাহাব উদ্দিনের সবধরনের পদ-পদবি স্থগিত করা হয়েছে। এমন একজন নেতার পক্ষে ও মুক্তির দাবিতে প্রকাশ্যে বিবৃতি দিয়ে বড় ধরনের গর্হিত কাজ করেছে উপজেলা কমিটি। শোকজের জবাব পাওয়ার পর হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাত সিলেট নগরী থেকে র‌্যাব-৯ সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। এর আগে ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার পদ স্থগিত করে।

তবে ১৫ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের মুক্তি দাবি করা হয়। ওই বিবৃতিতে বলা হয়, তিনি “বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রসৈনিক ও মিথ্যা মামলায় নির্যাতিত নেতা” এবং “সাদাপাথর লুটের মামলায় মিথ্যা অভিযোগে” গ্রেফতার হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

সাদাপাথর মামলার আসামির পক্ষে বিবৃতি: কোম্পানীগঞ্জ বিএনপির দুই নেতাকে শোকজ

আপডেট সময় ০৯:৫৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫