পাকিস্তান কখনোই দখলদার ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত। শুক্রবার (১৬ মে) সৌদি আরবে ইহুদিবাদী ইসরাইলি সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
মোহাম্মদ রাজা হায়াত বলেন, ‘ইসরাইল উপমহাদেশের উত্তেজনায় জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় যে পাকিস্তান কখনোই ইসরাইলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না’।
একই সঙ্গে, পাকিস্তানের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না বলেও উল্লেখ করেন রাজা হায়াত।
রাজা হায়াত আরও বলেন, আর আমরা জানি যে, ইসরাইলি সরকার কিছু দেশের সঙ্গে যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। পাকিস্তানের জনগণ তাদের সব অপচেস্টা প্রতিহত করবে।

ডেস্ক রিপোর্ট 























