ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৪৬৯ বার পড়া হয়েছে

এবার গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে ডাচ সরকারের কঠোর অবস্থানের দাবিতে নেদারল্যান্ডসের রাজধানী হেগে বিক্ষোভ মিছিল করেছে এক লাখ মানুষ। আয়োজক অক্সফাম নোভিব জানিয়েছে, প্রায় এক লাখ বিক্ষোভকারী এই মিছিলে যোগ দিয়েছেন। তাদের বেশিরভাগই লাল পোশাক পরে গাজায় ইসরায়েলের অবরোধের বিরুদ্ধে ‘রেড লাইন’ নির্ধারণের দাবি জানিয়েছেন।

এই মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালতেরও সামনে গিয়েছে। এই আদালতে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল। ওই মামলায় গত বছর দক্ষিণ গাজা শহর রাফায় সামরিক আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছিল আদালত।

তবে ইসরায়েল গণহত্যার অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আদালতে তারা যুক্তি দিয়েছে যে গাজায় তাদের অভিযান আত্মরক্ষার জন্য এবং ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণকারী হামাস যোদ্ধাদের লক্ষ্য করে।

অক্সফাম নোভিব জানিয়েছে, ডাচ সরকার গাজায় ইসরায়েলের সংঘটিত যুদ্ধাপরাধকে উপেক্ষা করেছে। চলতি মাসের শুরুতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প জানিয়েছিলেন, তিনি চান ইইউ ইসরায়েলের সাথে তাদের সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনা করুক।

কিন্তু ডাচ সরকার এখনো পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সমালোচনা করা থেকে বিরত রয়েছে এবং সরকারি জোটের বৃহত্তম দলের নেতা গির্ট ওয়াইল্ডার্স বারবার ইসরায়েলের প্রতি অটল সমর্থন ব্যক্ত করেছেন। সূত্র : রয়টার্স

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

ইসরায়েলের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ

আপডেট সময় ১০:৫৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫