ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানার আহ্বান তথ্য উপদেষ্টার নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত রাজনীতি করতে পারবে না আ. লীগ: তথ্য উপদেষ্টা নেতানিয়াহুর জন্য যুদ্ধাস্ত্র কেনা ঠিক হবে না: মার্কিন কংগ্রেসম্যান খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত তারকারা, ‘জাপান্টিনা’ খোঁচা হিমির শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?: রাশেদ খান আমরা আর শীর্ষ সারির দল নই: জার্মানি কোচ খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে ৪ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে হারানোর খুশিতে প্যারাগুয়েতে সাধারণ ছুটি ঘোষণা

১০ বছর পর ইরান ও সৌদি আরবের মধ্যে হজ ফ্লাইট চালু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

অবশেষে প্রায় ১০ বছর বন্ধ থাকার পর আবারও ইরান থেকে হজ ফ্লাইট চালু করেছে সৌদি আরবের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস। রোববার (১৮ মে) এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

এদিকে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘ইরানি হজযাত্রীদের সৌদি আরবে আনতে শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও হজ ফ্লাইট চালু করেছে উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস।’

ফ্লাইনাস একটি সৌদি ভিত্তিক সাশ্রয়ী উড়োজাহাজ সংস্থার। সংস্থাটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক, উভয় ধরণের ফ্লাইটই পরিচালনা করে থাকে। ২০১৬ সালে সৌদি আরবের শিয়া ধর্মীয় নেতা নিমর আল-নিমর-এর মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদে কনস্যুলেটে হামলার প্রতিবাদে সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। সে বছর ইরানি হজযাত্রীরা সৌদি আরবে যেতে পারেননি, কারণ দুই দেশের মধ্যে হজ সংক্রান্ত কোনো প্রোটোকল স্থাপন হয়নি।

পরবর্তী বছরগুলোতে ইরানি হজযাত্রীদের হজে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলেও শুধুমাত্র ইরানি চার্টার্ড বিমানের মাধ্যমে তাদের সৌদি আরবে যাওয়ার অনুমতি ছিল। উল্লেখ্য, জুনের প্রথম সপ্তাহে হজ শুরু হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

১০ বছর পর ইরান ও সৌদি আরবের মধ্যে হজ ফ্লাইট চালু

আপডেট সময় ১২:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫