ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’ সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার ওসির চোখে খেলনা, র‍্যাব গিয়ে বলল ‘গ্রেনেড’

‘তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

এবার ইসলামি শিক্ষাব্যবস্থা ‘দরসে নেযামী’র আলেমদের নিয়ে সম্প্রতি মাওলানা তারেক মনোয়ারের দেওয়া বক্তব্য সম্পূর্ণ তাঁর নিজস্ব এবং এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে দলটি। সেই সঙ্গে এ বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর প্রতিবাদ জানিয়েছে তারা।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, কয়েক দিন আগে মাওলানা মনোয়ার সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেযামীর আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব, এর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। তিনি এরই মধ্যে এ বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।

জামায়াত নেতা এহসানুল বলেন, তাদের দল বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। তারা আলেমদের মুসলিম উম্মাহর রাহবার (পথপ্রদর্শক বা নেতা) হিসেবে সম্মান করেন। আলেমরা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান জামায়াত কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে জামায়াতকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’

‘তারেক মনোয়ারের বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই’

আপডেট সময় ০৭:০০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫