ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ডেনমার্কে আজান নিষিদ্ধের নতুন উদ্যোগ, আইনি বৈধতা যাচাই শুরু বাংলাদেশ–মিয়ানমার হয়ে নতুন করিডোরের প্রস্তাব চীনের জার্মানিকে হারানোর আনন্দে জাতীয় ছুটি দিল ইকুয়েডর ইউক্রেনকে ইউরেনিয়াম সহায়তায় ক্ষোভে ফুঁসছে রাশিয়া আটকে থাকা ইরানি তহবিল দিয়ে ইরানের জন্যই মার্কিন কৃষিপণ্য কিনতে চান ট্রাম্প এক বছরের মধ্যেই গুমের সব মামলার নিষ্পত্তি: ট্রাইব্যুনাল অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ রাফিনিয়াকে ঘিরে দেউলিয়ার গুঞ্জন, চাঞ্চল্য ফুটবল মহলে অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় এনেছে সরকার: অর্থমন্ত্রী

সরিষাবাড়ীতে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার, মামলা দায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা মো. আলী হোসেনের মালিকানাধীন একটি গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি ভিজিডি চাল জব্দ করেছে যৌথবাহিনী। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত এবং উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারী কর্মকর্তা লিজা রিছিল।

অভিযান চলাকালে ৫০ কেজি ওজনের ১০৪ বস্তায় মোট ৫ হাজার ২০০ কেজি সরকারি চাল পাওয়া যায়, যা অবৈধভাবে মজুদ করা হয়েছিল। অভিযুক্ত আলী হোসেন পিংনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযান শুরুর আগেই তিনি পালিয়ে যান, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, জব্দকৃত চাল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আলী হোসেনের বিরুদ্ধে কালোবাজারি ও অবৈধ মজুদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল বলেন, “সরকারি চাল অবৈধভাবে মজুদ ও কেনাবেচার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। কেউ ছাড় পাবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে

সরিষাবাড়ীতে বিএনপি নেতার গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি চাল উদ্ধার, মামলা দায়ের

আপডেট সময় ০৫:২৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫