ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি রংপুরে সাবেক শিক্ষকের তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার খিলগাঁওয়ে হাসপাতালে আগুন রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের ফিফা আশিয়ান কাপে খেলবে বাংলাদেশ বিএনপির দুই নেতা সব পদ থেকে বহিষ্কার সিরিয়ায় ইসরায়েলি হামলার নেপথ্যে কী, জানালেন প্রতিরক্ষামন্ত্রী ‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী, ফুটেজ প্রকাশের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি’ হত্যা করে ভারতে পালিয়ে যাওয়ার পর বিএসএফের হাতে ধরা ২ ভাই ‘আমার পুলাডারে তারা মাইরা ফেলাইছে, পুলাডারে মাটির ঘরে রাইখা আইলাম’

ভাড়াটে লুটেরা দিয়ে ’স্বর্ণ লুটের নাটক’ সাজান মালিক নিজেই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

এবার মানিকগঞ্জ শহরের স্বর্ণাকারপট্টিতে আলোচিত স্বর্ণালংকার লুটের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গেছে, ‘অভি অলংকার’ জুয়েলারি দোকানের মালিক শুভ দাস নিজেই পরিকল্পনা করে এই স্বর্ণ লুটের নাটক সাজিয়েছিলেন। এঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—সোহান, আমানত ও শরীফ। রোববার (০৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে পৌলী এলাকার শাইলীপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দোকান মালিক শুভ দাস পাঁচ লাখ টাকার বিনিময়ে ওই তিনজনকে ভাড়া করে লুটের পরিকল্পনা করেন। নির্ধারিত সময় অনুযায়ী, শুভ দাস মোবাইলে মেসেজ পাঠানোর পরই ভাড়াটে ছিনতাইকারীরা দোকানে প্রবেশ করে ‘লুটপাটের’ ঘটনা ঘটায়।

এর আগে শনিবার (০৪ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণাকারপট্টিতে অবস্থিত ‘অভি অলংকার’ জুয়েলারি দোকানে দুজন মুখোশধারী ব্যক্তি ঢুকে মালিক শুভ দাসের গলায় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। এসময় বাধা দিতে গেলে শুভ দাসকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ’প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে যে ঘটনাটি ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। দোকান মালিক নিজেই এর মূল নায়ক। তবে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা কিংবা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের একাধিক টিম এখন তদন্তে নেমেছে এবং আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে স্থানীয় স্বর্ণকার ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই স্বর্ণাকারপট্টি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। এঘটনায় পুরো ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, দেয়ালে পিঠ ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি

ভাড়াটে লুটেরা দিয়ে ’স্বর্ণ লুটের নাটক’ সাজান মালিক নিজেই

আপডেট সময় ০১:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫