ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’

বুক দিয়ে ঘানি টানা সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

এবার নীলফামারীর কিশোরগঞ্জে তিন যুগ ধরে বুক দিয়ে ঘানি টেনে সংসার চালিয়ে আসছেন ৫৬ বছর বয়সী বৃদ্ধ মোস্তাকিন আলী। দীর্ঘ এ সংগ্রামে তার পাশে ছিলেন স্ত্রী ছকিনা বেগম। সম্প্রতি সংবাদমাধ্যমে তার জীবনসংগ্রামের খবর প্রকাশিত হলে, বিভিন্নজন এগিয়ে আসেন সহায়তা নিয়ে। এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও এই সংগ্রামী বৃদ্ধের পাশে দাঁড়াচ্ছেন।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুর গফুর সরকার বলেন, তারেক রহমান সংবাদটি জানার পর দলের পক্ষ থেকে দ্রুত সহায়তার নির্দেশ দেন। সংবাদটি ভাইরাল হওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মোস্তাকিন আলীকে সহায়তা দিতে বলেন। তার নির্দেশে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলের অন্যান্য নেতারা কিশোরগঞ্জে গিয়ে মোস্তাকিনের হাতে দুটি অটোরিকশা ও নগদ অর্থ তুলে দেবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। মোস্তাকিনের মতো পরিশ্রমী মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এদিকে সংবাদ প্রকাশের পর নিজ জীবনে আসা পরিবর্তনে আপ্লুত মোস্তাকিন আলী বলেন, জীবনে কখনো ভাবিনি এমনভাবে পরিবর্তন আসবে। যারা আমাকে সাহায্য করছেন, আল্লাহ যেন তাদের ভালো রাখেন।

স্থানীয় এক ব্যক্তি ইতোমধ্যেই নিজ উদ্যোগে মোস্তাকিনের পুরোনো ছাপড়া ঘরের পাশে একটি টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন। সেই ঘরের পাশে বসানো হচ্ছে একটি বিদ্যুৎচালিত তেলের ঘানি মেশিন। ফলে আর বুকের জোরে নয়, এবার মেশিনের শক্তিতেই চলবে ঘানি। এছাড়াও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাকিন আলীকে চার বান্ডিল টিন, এক মণ সরিষা, নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

বুক দিয়ে ঘানি টানা সেই বৃদ্ধের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৪৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫