ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ কোমরে শিকল-অঝোরে কাঁদছিল কিশোরী, সিলেটের ভিডিও ছড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি  মাত্র চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ বাংলাদেশ নিয়ে সতর্ক করল ইসরায়েল রূপপুর প্রকল্পে গভীর রাতে আগুন, ৪৩ ঘণ্টাতেও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট মালয়েশিয়ায় কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ জন আটক ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে, ব্যবসার খরচও কমবে: অর্থমন্ত্রী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের নিথর দেহ উদ্ধার এবার কুয়েত-বাহরাইনে তেলবাহী জাহাজে হামলার হুমকি ইরানের

যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

এক সময় নায়ক হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে খলনায়ক হিসেবে জনপ্রিয় হন। সাধারণত খল অভিনেতাদের বাঁকা চোখে দেখা হলেও তার ক্ষেত্রে তেমনটা হয়নি। বর্তমানে তিনি ঢালিউডের প্রথম সারির খল অভিনেতা। বলছি মিশা সওদাগরের কথা। তিন দশকেরও বেশি সময় ধরে বড় পর্দায় দর্শক মাতাচ্ছেন এই অভিনেতা। এখন পর্যন্ত সাড়ে ৯ শতাধিক সিনেমায় অভিনয় করে রেকর্ড গড়েছেন তিনি।

এদিকে মিশা সওদাগর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বৃহস্পতিবার (১৫ মে) সেখানকার স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ৯ বছর আগে ‘মিসড কল’ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন খলনায়ক মিশা সওদাগর। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

এরপর আবারও সেই একই জায়গায় আঘাতপ্রাপ্ত হন এ অভিনেতা। প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থও হয়ে ওঠেন তিনি। সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই অভিনেতা।

এদিকে বুধবার (২১ মে) বাংলাদেশ স্থানীয় সময় ৫টার দিকে ফেসবুকে ছবিসহ একটি স্ট্যাটাস দিয়েছেন মিশা সওদাগর। সেখানে তার ভক্ত-অনুরাগীদের প্রতি নামাজ কায়েম করার আহ্বান জানিয়েছেন তিনি।

মিশা সওদাগর লিখেছেন, ‘সুস্থ বা অসুস্থ যে অবস্থায় থাকেন না কেন, নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক।’  স্ট্যাটাসে তার ভক্ত-অনুরাগীরা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। কেউ সহমত প্রকাশ করেছেন, আবার কেউ তাকে ভাসিয়েছেন প্রশংসায়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পণ্যে নিষেধাজ্ঞায় একজোট যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১২ দেশ

যে অবস্থায় থাকেন না কেন, নামাজ পড়ুন: মিশা

আপডেট সময় ০৪:৪৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫