ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি রাজবাড়ীতে ৫৬ টাকার আবেদনে পুলিশের চাকুরি পেলেন ২০ জন আইনজীবীদের দুপক্ষের মারামারিতে আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলে, হাম কেড়ে নিল সাত মাসের সাজিদকে কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে কী হবে, জানালেন বিজেপির মন্ত্রী ‘বিএনপি ইজ রিজেক্ট’—কুমিল্লার সমাবেশে হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা অনুষ্ঠিত

কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর কর্মকর্তাদের হুমকি সারজিসের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত কর্মসূচির সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় লংমার্চের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘এর আগেও এনসিপির অনুষ্ঠানের সময় বিদ্যুৎ চলে গেছে। তিন দিন ধরে একই ঘটনা ঘটছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের জবাব দিতে হবে।’

সারজিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক ***। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’

এনসিপি নেতা আরও বলেন, ‘খুনি হাসিনার মতো স্বৈরাচারকে গোনায় ধরি নাই, তোর মতো জেলার-বিভাগের নেসকোর দায়িত্বশীলদের গোনায় ধরার টাইম নাই।’ তিনি অভিযোগ করেন, ‘যখনই কেউ দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখনই তাকে বাধা দেওয়া হয়। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, পঞ্চগড়ের মাটিতে এসব অপকর্ম আর চলবে না।’

এর আগে চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এনসিপি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধা পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হয়। দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল ও পিকআপ নিয়ে নেতৃত্ব দেন সারজিস আলম। এতে পাঁচ উপজেলার এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি

কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর কর্মকর্তাদের হুমকি সারজিসের

আপডেট সময় ০১:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫