ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ফিনল্যান্ড ব্রাজিলের সমর্থনে শোডাউনে গিয়ে জরিমানা দিলেন ৮৫ হাজার টাকা আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের এবার মন্ত্রীকে ‘প্রিয় নবী’ বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক রাতেই মাঠে নামছে ব্রাজিল: দেখা যাবে যে ইউটিউব চ্যানেলে ঐতিহাসিক যুদ্ধে শত্রুকে পিছু হটাচ্ছে ইরান: গালিবাফ ভোলায় কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত বসতঘর, দিন কাটছে খোলা আকাশের নিচে আসিফ-হাসনাতকে চ্যালেঞ্জ কুমিল্লা জেলা পরিষদ প্রশাসকের নিজ খরচে ২১৬ যুবককে বিদেশ পাঠানোর ঘোষণা এমপির ‘শেখ হাসিনার কাছে জাইনা নিয়েন, শফিকুল ইসলাম মাসুদ কী জিনিস’

অন্তর্বর্তী সরকার ‘পোষ্য দল’ দিয়ে রাজনৈতিক নাটক করছে: মাহমুদুর রহমান মান্না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার একটি ‘সরকারের পোষ্য’ রাজনৈতিক দল এনসিপিকে সামনে এনে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বুধবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বই ‘ফ্যাসিবাদ, গণঅভ্যুত্থান, বিপ্লব ও সংবিধান বিতর্ক’ এর প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আয়োজনটি করেছে কালের দাবি প্রকাশনী।

মান্না বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত তারা একটি সংস্কারও করতে পারেনি। অথচ জাতীয় ঐকমত্য কমিশনে ১৬৬টি প্রশ্নের মধ্যে ১৪৬টিতে সব দল একমত হয়েছে। তাহলে সরকার কেন এখনো নির্বাচনের বিষয়টি সামনে আনছে না?”

তিনি প্রশ্ন তোলেন, “আপনার পোষ্য রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—আজকে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দিল কেন? কার নির্দেশে এই নাটক?”

তিনি আরও বলেন, দেশে বর্তমানে কতজন বিদেশি পাসপোর্টধারী রয়েছেন, তার সঠিক হিসাব নেই। এরই মধ্যে এমন একজন ব্যক্তিকে সিকিউরিটি অ্যাডভাইজার করা হয়েছে যিনি আগে কখনও বাংলাদেশে সে দায়িত্বে ছিলেন না। “শোনা যাচ্ছে তিনি সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। এসব কথা মানুষের মধ্যে সংশয় ও গুজব ছড়াচ্ছে।”

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, “অন্তর্বর্তী সরকার তাদের নির্ধারিত এজেন্ডার বাইরে গিয়ে অনেক কাজ করছে। চট্টগ্রামে আদালতের রায়ে একজন মেয়র দায়িত্ব পালন করছেন। একই রায়ের আলোকে বিএনপির ইশরাক হোসেন মেয়র পদে দায়িত্ব নিতে চাইলে তার বিরুদ্ধে রিট করা হচ্ছে। তাহলে আইন কি শহরভেদে বদলে যাচ্ছে?”

তিনি আরও বলেন, “এভাবে আইন প্রয়োগের বৈষম্য দেশের জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি করছে, যা রাজনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক।”

এই আলোচনা সভায় বক্তারা নির্বাচনের স্বচ্ছতা, আইনের শাসন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলেন এবং জনগণের ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ফিনল্যান্ড

অন্তর্বর্তী সরকার ‘পোষ্য দল’ দিয়ে রাজনৈতিক নাটক করছে: মাহমুদুর রহমান মান্না

আপডেট সময় ১০:১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫