ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার যাঁরা বাংলাদেশ চাননি, তাঁদের কেন রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রী বানিয়েছিলেন: বিএনপিকে পরওয়ার শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না করায় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট সংসদে ‘ঋণখেলাপি’ প্রসঙ্গ তুলে জামায়াত এমপির প্রশ্ন, যা বললেন স্পিকার মেসিকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলিকে হত্যার পর ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ওই যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলের দূতাবাসের দুই কর্মকর্তা গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বুধবার রাত ৯টার দিকে ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের বাইরে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার পর ৩০ বছর বয়সী ইলিয়াস রডরিগেজ নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। তিনি শিকাগোর বাসিন্দা। পুলিশের ভাষ্যমতে, তাকে আটক করে হেফাজতে নেওয়ার পর তিনি ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির আগে রডরিগেজকে মিউজিয়ামের সামনে বারবার হাঁটাহাঁটি করতে দেখা যায়। পরে তিনি একটি দলের দিকে হঠাৎ পিস্তল তুলে গুলি চালান, ঘটনাস্থলে ইসরায়েলের দূতাবাসের কর্মকর্তা দুইজন নিহত হন। ইসরায়েলের যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত জানান, নিহতরা প্রেমিক যুগল ছিলেন এবং শিগগিরই বিয়ের পরিকল্পনা করেছিলেন।

এ ঘটনার সময় মিউজিয়ামে একটি অনুষ্ঠান চলছিল। আয়োজক আমেরিকান জিউইশ কমিটি একে ‘অকল্পনীয় সহিংসতা’ বলে আখ্যা দিয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল হামলার নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একে ‘ইহুদিবিদ্বেষমূলক সন্ত্রাস’ বলে মন্তব্য করেছেন। তথ্যসূত্র: আলজাজিরা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ

যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলিকে হত্যার পর ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ওই যুবক

আপডেট সময় ০৪:২৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫