ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিধ্বস্ত গাজায় এক দিনে ৩০০ যুগলের গণবিয়ে

কুমিল্লার মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ ফেল, শিক্ষক সংকট ও অবহেলার অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় এইচএসসি (আলিম) পরীক্ষায় ৯ জন পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। ১৪ জন শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফলাফল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, এ বছর ১২ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল, তাদের মধ্যে ৯ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কিন্তু ফলাফলে দেখা গেছে, সবাই অকৃতকার্য হয়েছেন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহজাহান বলেন, “২০২১ সাল থেকে আমাদের মাদ্রাসায় বাংলা শিক্ষক নেই, আর ২০২২ সাল থেকে ইংরেজি শিক্ষকও নেই। শিক্ষক সংকটের কারণে ফলাফল খারাপ হয়েছে। বিষয়টি বারবার জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।”

অন্যদিকে, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস দাবি করেন, মাদ্রাসায় ১৪ জন শিক্ষক রয়েছেন এবং শিক্ষক সংকটের অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, “শিক্ষকদের অবহেলার কারণে এমন ফলাফল হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, বছরের পর বছর শিক্ষকরা নিয়মিত ক্লাশ না নেওয়া ও শিক্ষার্থীদের প্রতি উদাসীনতার কারণে মাদ্রাসার শিক্ষার মান তলানিতে নেমেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ

কুমিল্লার মাদ্রাসায় আলিম পরীক্ষায় শতভাগ ফেল, শিক্ষক সংকট ও অবহেলার অভিযোগ

আপডেট সময় ০৯:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫