ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেপ্তার ১ নেদারল্যান্ডসের রানির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময় জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন স্পিকার আমার দুধের সন্তানকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত বিনামূল্যে ১০ লিটার মদ না দেয়ায় ম্যানেজারের শরীরে পেট্রোল ঢেলে আগুন! প্রয়োজনীয় সহায়তা ও সুরক্ষার অভাবে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে: জাতিসংঘে ড. খলিলুর বিএনপির কার্যালয় পোড়ানো মামলায় গ্রেপ্তার, পরদিনই আ.লীগ কর্মীর জামিন

ডা. তাহের: “গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করা যৌক্তিক নয়”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদা বিষয়, একদিনে করার প্রস্তাব উদ্ভট। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের পর নভেম্বর মাসে গণভোট আয়োজন করতে হবে।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের তিনি বলেন, “বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে আগের দ্বিমতের পর এখন আগ্রহ দেখাচ্ছে। এজন্য বিএনপিকে ধন্যবাদ।”

ডা. তাহের আরও বলেন, “যেসব বিষয়ে আমরা একমত হয়েছি এবং জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সেগুলোকে একটি প্যাকেজ আকারে গণভোট করা হবে। তবে গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা হওয়া উচিত। একদিনে হলে ভোট কাস্টিং যথাযথ হবে না এবং গণভোটের গুরুত্ব হারাবে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, আপার হাউস বা প্রোপোরশনাল রেপ্রেজেন্টেশন (পি.আর.) পদ্ধতির মতো বিষয়গুলোর ভোট নির্বাচন থেকে আলাদা হওয়া দরকার। “নির্বাচনের আগে ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছানো প্রয়োজন। নির্বাচনের দিন হলে এটি আর কার্যকর হবে না।”

ডা. তাহের আশা প্রকাশ করেন, ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন এবং সেখানে কোনো অনিশ্চয়তা থাকবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদক কারবারিদের সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি

ডা. তাহের: “গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করা যৌক্তিক নয়”

আপডেট সময় ১০:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫