ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিধ্বস্ত গাজায় এক দিনে ৩০০ যুগলের গণবিয়ে

এইচএসসিতে ফেল, মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করার খবর পেয়ে চাঁদনী আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদনী জেলার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। তিনি চিনাইর ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফল প্রকাশের পর ফেল করার খবর জানার সঙ্গে সঙ্গে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে কীটনাশক (কেরির বড়ি) সেবন করেন।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় ফেল করায় মানসিক যন্ত্রণায় চাঁদনী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ

এইচএসসিতে ফেল, মানসিক যন্ত্রণায় শিক্ষার্থীর আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায়

আপডেট সময় ০৮:২০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫