ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান জামায়াতের উদ্দেশ্য বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা: মির্জা ফখরুল এবার শাপলা চত্বরে শহীদদের স্মরণে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা আল্লাহ আমাকে ভেতর থেকে বদলে দিয়েছেন: কারামুক্তির পর সিদ্দিক  পানি থেকে লাশ উদ্ধারের পর দেখা গেল ছেলেকে বুকে জড়িয়ে আছেন মা ইরানের সঙ্গে চলমান শত্রুতা শেষ: ট্রাম্প বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৩ জেলার পাঁচ নদীর পানি বিএনপির সমাবেশে আইফোন চুরি, কুরআন তেলাওয়াত করিয়ে তওবা করালো জনতা সরকারের কাজের গতি দেখে বিরোধী দল ভয় পাচ্ছে: আবদুস সালাম রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে বিএনপি–জামায়াত বৈঠক

দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদে ভোট দিতে পারবেন এমপিরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

জুলাই সনদে ৮৪টি বিষয়ে বিস্তারিত আলোচনার পর রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছায়। এরমধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন। আগের সংবিধানে বলা হয়েছিল— কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের পর এই আইন পরিবর্তন করে বলা হয়েছে- এমপিগণ অর্থবিল ও আস্থা ভোট প্রদানের ক্ষেত্র ছাড়া যেকোনো বিষয়ে তাদের ইচ্ছেমতো ভোট দিতে পারবেন।

যদিও বিএনপি বলেছে— সংবিধান সংশোধন ও যুদ্ধ পরিস্থিতিতে কোনো ভোটের ক্ষেত্রে দলের বাইরে মত দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর করেন। যা ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জনগণের ত্যাগ ও রক্তদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রণীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে গণ্য হচ্ছে।

এদিকে, শেষ মুহুর্তে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম ধারায় সংশোধন করা হয়েছে। পঞ্চম ধারায় আগে বলা ছিল, “গণঅভ্যুত্থানপূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব।”

সংশোধিত দফায় বলা হচ্ছে “গণ-অভ্যুত্থানপূর্ব বাংলাদেশে ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায়মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করবো।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আরব আমিরাতকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ পরিকল্পনা সৌদিকে জানিয়েছিল ইরান

দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদে ভোট দিতে পারবেন এমপিরা

আপডেট সময় ০২:২৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫