ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’

হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত সেক্রেটারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে হেফাজত আমিরের সঙ্গে দেখা করেন তিনি।

জামায়াত সেক্রেটারির ফেসবুকে এডমিন পোস্ট হিসেবে বলা হয়, ‘সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরে হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের নিকট চেক বিতরন অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।’

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আওয়ামী লীগ আমলের অন্যতম ফেসাকার ছিল শাপলা চত্বরের হত্যাকাণ্ড। আর চব্বিশের জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থান ছিল সব হত্যাযজ্ঞের বহিঃপ্রকাশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

হেফাজত আমিরের দোয়া নিলেন জামায়াত সেক্রেটারি

আপডেট সময় ০৩:৪৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫