ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর বিদেশে আরামের বদলে দেশে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ দেশে ১ কোটির বেশি তরুণ-তরুণী নেশাগ্রস্ত: শিবির নেতা সিবগাতুল্লাহ নতুন সরকার আসার পরেও ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ কর্মকর্তার টেবিলে জীবন্ত কুকুর ছেড়ে অভিনব প্রতিবাদ! নাসিকে তুমুল শোরগোল স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জামায়াত সেক্রেটারির কুকুরের উৎপাত নিয়ে ৬ মাসেও ব্যবস্থা নেই, কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে প্রতিবাদ ব্যক্তি মালিকানার গাছ কাটতেও লাগবে সরকারি অনুমোদন, অমান্য করলেই মামলা ভারতের স্বাদহীন ইলিশকে ‘দেশি’ বলে বিক্রি করায় আড়তদারকে জরিমানা

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৮৫, অনাহারে শিশুদের মৃত্যু বেড়েই চলেছে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪৮১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের উল্লেখযোগ্য সংখ্যাও রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

বিশেষ করে দেইর আল বালাহ এলাকার আল-মাঘাজি শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় ভয়াবহ হতাহত হয়। হামলার পরপরই বহু আহতকে উদ্ধার করে আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়। আল-জাজিরা ফটো সাংবাদিক আশরাফ আমরার তোলা ছবিতে দেখা যায়, রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত ও বিধ্বস্ত স্বজনেরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত কিছুদিনে অনাহারে মারা যাওয়া শিশু ও বৃদ্ধদের মধ্যে অন্তত ২৯ জনের মৃত্যুর কারণ ‘অনাহারজনিত’। এই সংখ্যা ক্রমাগত বাড়ছে, আর গাজায় হাজারো মানুষ বর্তমানে ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৫৩ হাজার ৭৬২ জনে, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, গাজায় ইসরায়েলের এ হামলা ও মানবিক সংকটকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলাও চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল ব্যবসায়ীর

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৮৫, অনাহারে শিশুদের মৃত্যু বেড়েই চলেছে

আপডেট সময় ১০:২৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫