ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি বলে বিদায়ের ইঙ্গিত ছাত্রদল সভাপতির আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই, রয়ে গেছে তার কণ্ঠের স্মৃতি ও কাজ: জামায়াত আমির বিদ্যুতের এত খারাপ অবস্থা ১০-১২ বছরেও দেখি নাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে ইরান, কোন পথে ট্রাম্প রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেপ্তার ‘অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলবে না’, মার্কিন দাবি প্রত্যাখ্যান ইরানের তারেক রহমানের প্রতি আমার পারিবারিক ও রাজনৈতিক টান রয়েছে: অলি ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে প্রত্যাহার

ঢাকায় বৈঠকে উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই নেতার হাতাহাতি, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৭৫৯ বার পড়া হয়েছে

ছবি; সংগ্রহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই নেতার মধ্যে প্রকাশ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও বিতর্ক।

বৃহস্পতিবার (২২ মে) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঢাকার নয়াপল্টনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী ও কে এম শরফুদ্দিন মঞ্জুর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে শারীরিক সংঘর্ষে রূপ নেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক নুর কায়েম সবুজ, অ্যাডভোকেট সিমকী ইমাম খান এবং অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাঈদ হাসান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও হাতাহাতির দৃশ্য মোবাইল ফোনে ধারণ হয়ে দ্রুত ভাইরাল হয়।

সূত্রে জানা গেছে, বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ নিয়ে বৈঠকে আলোচনা চলছিল। এ সময় সফরের খরচ নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়। কে এম শরফুদ্দিন মঞ্জু সাবেক এমপি আকবর আলীকে উদ্দেশ করে বলেন, “আপনি তো হাজার কোটি টাকার মালিক, যাবতীয় খরচ আপনি বহন করুন।” তার জবাবে আকবর আলী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে উত্তেজনা চরমে পৌঁছায় এবং হাতাহাতি ঘটে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তনের পথ সুগম করেছিলেন মির্জা ফখরুল

ঢাকায় বৈঠকে উল্লাপাড়া উপজেলা বিএনপির দুই নেতার হাতাহাতি, ভিডিও ভাইরাল

আপডেট সময় ১১:৩০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫