ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপহার পেলো যশোরে শুভেচ্ছা জানানো সেই শিশু ধাপে ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, প্রথম ধাপেই চমক আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়, প্রথম নির্বাচনেই বাজিমাত ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ টানা দুদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ

ড. মুহাম্মদ ইউনূসকে শক্ত হাতে হাল ধরার আহ্বান ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়কের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ৪৩৬ বার পড়া হয়েছে

ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে দেশ পরিচালনায় শক্ত হাতে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টা ৮ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ বলেন, “জুলাইয়ের অসমাপ্ত বিপ্লবকে পূর্ণতা দেওয়া ছাড়া আমরা থামতে পারি না। আমরা মৃত্যুভয়ে কাতর নই, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।” তিনি অনুরোধ করে বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসকে অনুরোধ করছি, আপনি শক্তহাতে হাল ধরুন। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। ছাত্র-জনতা আপনার সঙ্গে থাকবে।”

জুনায়েদ আরও বলেন, “ঐক্য বিনষ্টকারীদের কারণে সৃষ্ট দুশ্চিন্তা বাদ দিয়ে জুলাই যোদ্ধাদের সঙ্গে বসুন, কথা শুনুন, জানান কোথায় কী সমস্যা হচ্ছে। দেখবেন, জুলাইয়ের যোদ্ধারা আবারও সারা দেশে নামবে দেশ বাঁচাতে—ইনশাআল্লাহ।”

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, রাজনৈতিক দলগুলোর সমর্থন না পাওয়া, নির্বাচনের চাপ, এবং রাজধানীতে চলমান আন্দোলন ও অবরোধে হতাশ হয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস পদত্যাগের চিন্তা করছেন। তার কিছু ঘনিষ্ঠ সহযোগীরাও বিষয়টি ইঙ্গিত দিয়েছেন বলে জানা যায়।

এর পরপরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা। সেই প্রেক্ষাপটে রাতেই এই বার্তা দিয়ে ড. ইউনূসকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান ‘জুলাই বিপ্লব’-এর অন্যতম মুখ, আলী আহসান জুনায়েদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: জাহেদ উর রহমান

ড. মুহাম্মদ ইউনূসকে শক্ত হাতে হাল ধরার আহ্বান ‘আপ বাংলাদেশ’-এর আহ্বায়কের

আপডেট সময় ১২:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫